ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষ হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন—ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না, পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ।

সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করবো।”

এর আগে, শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয়।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫