ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
প্রচারণায় সাদাকালো পোস্টার বাধ্যতামূলক, ছাত্রী হলগুলোতে প্রচারে কঠোর নির্দেশনা

ডাকসু নির্বাচন প্রচারণায় যেসব আচরণবিধি মানতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধি কড়াভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী: ছাত্রী প্রার্থীরা হলে পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে প্রচার চালাতে পারবেন। অনাবাসিক বা অন্য হলের প্রার্থীদের হলে প্রচার চালাতে হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু প্রশাসনের নির্ধারিত অডিটোরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার অনুমতি রয়েছে।

প্রচারে শুধুমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি রয়েছে। পোস্টারে প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিসহ যেকোনো দণ্ডায়মান বস্তুর গায়ে পোস্টার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

নির্বাচনী আচরণবিধি ভাঙলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

প্রচারণায় সাদাকালো পোস্টার বাধ্যতামূলক, ছাত্রী হলগুলোতে প্রচারে কঠোর নির্দেশনা

ডাকসু নির্বাচন প্রচারণায় যেসব আচরণবিধি মানতে হবে

আপডেট সময়: ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধি কড়াভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী: ছাত্রী প্রার্থীরা হলে পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে প্রচার চালাতে পারবেন। অনাবাসিক বা অন্য হলের প্রার্থীদের হলে প্রচার চালাতে হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু প্রশাসনের নির্ধারিত অডিটোরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার অনুমতি রয়েছে।

প্রচারে শুধুমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি রয়েছে। পোস্টারে প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিসহ যেকোনো দণ্ডায়মান বস্তুর গায়ে পোস্টার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

নির্বাচনী আচরণবিধি ভাঙলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার