ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা

আশনা হাবিব ভাবনা ছোট পর্দার অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন। আবার কখনো বেশি খোলামেলা হয়ে বিতর্কের মাঝেও পড়েন। এবারও ভাবনার একটি পোস্ট চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী। একইসঙ্গে জেষ্ঠ্য এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা।

হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ, গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’

ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ খুব সুন্দর।’ ইদানীং চঞ্চল চৌধুরীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। না কোনো ইভেন্টে, না কোনো ছবি বা নাটকের প্রচারে। গত আগস্টে দেশের পট পরিবর্তনের পর দর্শকের কাছ থেকে অনেকটাই আড়ালে এই অভিনেতা। তবে ব্যস্ততা না থাকলেও নানা শিল্পকর্মে অনেক সময় নিজেকে ব্যস্ত রাখেন চঞ্চল। এর আগে নিজের পরিবারের সদস্য-প্রিয়জনদের নিয়েও স্কেচ করেছেন তিনি।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা

আপডেট সময়: ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

আশনা হাবিব ভাবনা ছোট পর্দার অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন। আবার কখনো বেশি খোলামেলা হয়ে বিতর্কের মাঝেও পড়েন। এবারও ভাবনার একটি পোস্ট চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী। একইসঙ্গে জেষ্ঠ্য এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা।

হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ, গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’

ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ খুব সুন্দর।’ ইদানীং চঞ্চল চৌধুরীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। না কোনো ইভেন্টে, না কোনো ছবি বা নাটকের প্রচারে। গত আগস্টে দেশের পট পরিবর্তনের পর দর্শকের কাছ থেকে অনেকটাই আড়ালে এই অভিনেতা। তবে ব্যস্ততা না থাকলেও নানা শিল্পকর্মে অনেক সময় নিজেকে ব্যস্ত রাখেন চঞ্চল। এর আগে নিজের পরিবারের সদস্য-প্রিয়জনদের নিয়েও স্কেচ করেছেন তিনি।

✒️ আরও পড়ুন 📖  অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব এড়াতে নিজেকে ‘বিবাহিত’ বলেন জাহ্নবী কাপুর