ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
বলিউডে পা রাখার প্রথম দিকেই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী কাজল। প্রথম ছবিতেই সহঅভিনেতাকে চড় মারার দৃশ্য শুট করতে গিয়ে ভেঙে পড়েছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে চড় মেরে হাউমাউ করে কেঁদেছিলেন কাজল!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 203

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজলের রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের কথা অনেকেই জানেন। গুঞ্জন আছে, শুটিং ফ্লোরে অনেক সময়ই রেগে যেতেন তিনি, তটস্থ হয়ে থাকতেন সহশিল্পীরাও। তবে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিন্তু কাজল ছিলেন একেবারেই ভিন্ন রকম।

সময়টা নব্বইয়ের দশক। তনুজা কন্যা কাজল তখন বলিউডে নতুন। প্রথম সিনেমা *‘বেখুদি’*তে তার বিপরীতে নায়ক ছিলেন কামাল সাদানাহ। সেই সিনেমার একটি দৃশ্যে কামালকে চড় মারতে হতো কাজলের। কিন্তু ক্যামেরা অন হতেই তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না। ফলে দিতে হচ্ছিল একের পর এক রিটেক।

অবশেষে বিরক্ত হয়ে পরিচালক কাজলকে বলেই দিলেন, ‘তোমার দ্বারা হবে না।’ আর তাতেই জেদ চেপে যায় কাজলের। রাগ সামলাতে না পেরে সহঅভিনেতা কামালের গালে জোরে চড় মারেন তিনি।

এক সাক্ষাৎকারে কাজল সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “কামাল খুব ভদ্র ছেলে, শান্ত স্বভাবের। ওকে মারতে আমার একেবারেই ভালো লাগছিল না। তাই হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বোঝায় যে, এটা শুধুই অভিনয়। কিন্তু ওর সেই কথাতেও আমার আরও কান্না পেয়েছিল।”

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বলিউডে পা রাখার প্রথম দিকেই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী কাজল। প্রথম ছবিতেই সহঅভিনেতাকে চড় মারার দৃশ্য শুট করতে গিয়ে ভেঙে পড়েছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে চড় মেরে হাউমাউ করে কেঁদেছিলেন কাজল!

আপডেট সময়: ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজলের রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের কথা অনেকেই জানেন। গুঞ্জন আছে, শুটিং ফ্লোরে অনেক সময়ই রেগে যেতেন তিনি, তটস্থ হয়ে থাকতেন সহশিল্পীরাও। তবে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিন্তু কাজল ছিলেন একেবারেই ভিন্ন রকম।

সময়টা নব্বইয়ের দশক। তনুজা কন্যা কাজল তখন বলিউডে নতুন। প্রথম সিনেমা *‘বেখুদি’*তে তার বিপরীতে নায়ক ছিলেন কামাল সাদানাহ। সেই সিনেমার একটি দৃশ্যে কামালকে চড় মারতে হতো কাজলের। কিন্তু ক্যামেরা অন হতেই তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না। ফলে দিতে হচ্ছিল একের পর এক রিটেক।

অবশেষে বিরক্ত হয়ে পরিচালক কাজলকে বলেই দিলেন, ‘তোমার দ্বারা হবে না।’ আর তাতেই জেদ চেপে যায় কাজলের। রাগ সামলাতে না পেরে সহঅভিনেতা কামালের গালে জোরে চড় মারেন তিনি।

এক সাক্ষাৎকারে কাজল সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “কামাল খুব ভদ্র ছেলে, শান্ত স্বভাবের। ওকে মারতে আমার একেবারেই ভালো লাগছিল না। তাই হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বোঝায় যে, এটা শুধুই অভিনয়। কিন্তু ওর সেই কথাতেও আমার আরও কান্না পেয়েছিল।”

✒️ আরও পড়ুন 📖  হত্যাচেষ্টা মামলার পর প্রথমবার মুখ খুললেন নুসরাত ফারিয়া