ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার কারিগরি ও মাদরাসাসহ সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হলো। পুনঃবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে এবারও। তবে সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
 
মহামারি করোনাভাইরাসের চোখ রাঙানি ও ডেঙ্গুর প্রকোপ থেকে পরীক্ষার্থীদের সুরক্ষায় কেন্দ্রে ৩ ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা করাসহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 
 
কেন্দ্রের সামনে ভিড় না করার অনুরোধসহ ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবার প্রশ্নের নিরাপত্তাসহ প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। আগামী ১০ আগস্ট শেষ হবে এ পরীক্ষা।
 
উল্লেখ্য, এবার ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ২ হাজার ৭৯৭ কেন্দ্রে পরীক্ষায় বসেছে। কারিগরি ও মাদরাসা বোর্ডসহ দেশের ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে- ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে- ৬১ হাজার ২৫ জন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময়: ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার কারিগরি ও মাদরাসাসহ সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হলো। পুনঃবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে এবারও। তবে সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
 
মহামারি করোনাভাইরাসের চোখ রাঙানি ও ডেঙ্গুর প্রকোপ থেকে পরীক্ষার্থীদের সুরক্ষায় কেন্দ্রে ৩ ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা করাসহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 
 
কেন্দ্রের সামনে ভিড় না করার অনুরোধসহ ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবার প্রশ্নের নিরাপত্তাসহ প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। আগামী ১০ আগস্ট শেষ হবে এ পরীক্ষা।
 
উল্লেখ্য, এবার ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ২ হাজার ৭৯৭ কেন্দ্রে পরীক্ষায় বসেছে। কারিগরি ও মাদরাসা বোর্ডসহ দেশের ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে- ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে- ৬১ হাজার ২৫ জন।

✒️ আরও পড়ুন 📖  শিক্ষার্থীদের জন্য সুখবর দিল অ্যাপল