ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজের সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে এক আন্তর্জাতিক সম্মাননা। চলতি বছরের ২৩শে জুন থেকে ২৮শে জুন পর্যন্ত ইতালির রিমিনি ও রিচিওনে শহরে ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যেখানে জ্যাকুলিনের হাতে তুলে দেয়া হবে ‘ইতালিয়ান অডিও ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। অভিনয়, গল্প বলার দক্ষতা এবং বৈশ্বিক সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে দেয়া এই পুরস্কারটি একজন দক্ষিণ এশীয় শিল্পীর জন্য নিঃসন্দেহে এক বিরল সম্মান। এ উৎসবটি কেবল চলচ্চিত্র আয়োজনই নয়, বরং এটি টেলিভিশন স্টোরি টেলিং, অভিনয়, চিত্রনাট্য ও সৃজনশীলতার বৈশ্বিক উৎসব হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিন বন্ধ থাকা ‘রোমা ফিকশন ফেস্ট’ নতুনরূপে এই উৎসবের মাধ্যমেই ফিরে আসছে, যা ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত রোম শহরে অনুষ্ঠিত হতো। একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং এক গ্লোবাল আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জ্যাকুলিন। এই সম্মাননার মাধ্যমে জ্যাকুলিন ফার্নান্দেজ এক নতুন জীবনে পা রাখছেন, যেখানে তিনি শুধু নিজের জন্য নয় বরং পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গর্বের প্রতীক হয়ে উঠেছেন। উল্লেখ্য, বছরের শুরুতেই অ্যাকশন-থ্রিলার ‘ফাতেহ’ সিনেমায় নজরকাড়া পারফরম্যান্স দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এর পরপরই মুক্তি পাওয়া ‘হাউজফুল-৫’ সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন জ্যাকুলিন

আপডেট সময়: ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

জ্যাকুলিন ফার্নান্দেজের সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে এক আন্তর্জাতিক সম্মাননা। চলতি বছরের ২৩শে জুন থেকে ২৮শে জুন পর্যন্ত ইতালির রিমিনি ও রিচিওনে শহরে ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যেখানে জ্যাকুলিনের হাতে তুলে দেয়া হবে ‘ইতালিয়ান অডিও ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। অভিনয়, গল্প বলার দক্ষতা এবং বৈশ্বিক সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে দেয়া এই পুরস্কারটি একজন দক্ষিণ এশীয় শিল্পীর জন্য নিঃসন্দেহে এক বিরল সম্মান। এ উৎসবটি কেবল চলচ্চিত্র আয়োজনই নয়, বরং এটি টেলিভিশন স্টোরি টেলিং, অভিনয়, চিত্রনাট্য ও সৃজনশীলতার বৈশ্বিক উৎসব হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিন বন্ধ থাকা ‘রোমা ফিকশন ফেস্ট’ নতুনরূপে এই উৎসবের মাধ্যমেই ফিরে আসছে, যা ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত রোম শহরে অনুষ্ঠিত হতো। একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং এক গ্লোবাল আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জ্যাকুলিন। এই সম্মাননার মাধ্যমে জ্যাকুলিন ফার্নান্দেজ এক নতুন জীবনে পা রাখছেন, যেখানে তিনি শুধু নিজের জন্য নয় বরং পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গর্বের প্রতীক হয়ে উঠেছেন। উল্লেখ্য, বছরের শুরুতেই অ্যাকশন-থ্রিলার ‘ফাতেহ’ সিনেমায় নজরকাড়া পারফরম্যান্স দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এর পরপরই মুক্তি পাওয়া ‘হাউজফুল-৫’ সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

✒️ আরও পড়ুন 📖  অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব এড়াতে নিজেকে ‘বিবাহিত’ বলেন জাহ্নবী কাপুর