ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করে দায়িত্বরত নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার সাভার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। এসময় তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাবের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার সাভার প্রতিনিধি এসএম সবুজ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের সাভার প্রতিনিধি ফুলকীর এমদাদ হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাপোষ্টের জেলা প্রতিনিধি লোটন আচার্য্য। পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের সাভার প্রতিনিধি আমান উল্লাহ পাটোয়ারী। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের স্টাফ নির্বাচিত হয়েছেন গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আজিম উদ্দিন এবং দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির সাভার প্রতিনিধি আখলাকুর আকাশ। উল্লেখ্য নানা জটিলতার কারণে প্রায় সাতবছর পর উৎসব মুখর পরিবেশে সাভার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মোট ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া

আপডেট সময়: ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করে দায়িত্বরত নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার সাভার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। এসময় তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাবের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার সাভার প্রতিনিধি এসএম সবুজ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের সাভার প্রতিনিধি ফুলকীর এমদাদ হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাপোষ্টের জেলা প্রতিনিধি লোটন আচার্য্য। পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের সাভার প্রতিনিধি আমান উল্লাহ পাটোয়ারী। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের স্টাফ নির্বাচিত হয়েছেন গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আজিম উদ্দিন এবং দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির সাভার প্রতিনিধি আখলাকুর আকাশ। উল্লেখ্য নানা জটিলতার কারণে প্রায় সাতবছর পর উৎসব মুখর পরিবেশে সাভার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মোট ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

✒️ আরও পড়ুন 📖  সরকারি চাকরিজীবী বদলিতে ‘বায়না চুক্তি’!