ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সাভার প্রতিনিধি: সাভারে অপরাধমূলক কাজে বাধা দেওয়ায় ৭১ টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জল হোসেনের (৪২) ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।  এঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। 

আহত চিত্র সাংবাদিক উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইনের লালটেক এলাকার মো. জামাল হোসেনের ছেলে। তিনি ৭১ টিভির চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫) ও হৃদয় (২০)। এছাড়া মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২) ও জনি (২০), মুসা (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা ধরনের অপরাধ ও অপকর্ম করে আসছিলেন অভিযুক্তরা। এসব কাজে বাধা প্রদান করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। ফলে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিলেন ওহাব হাজীসহ অন্য অভিযুক্তরা। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টার দিকে প্রতিদিনের মতো চিত্র গ্রহণের কাজে বাসা থেকে বের হয়ে সড়কে উঠলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত উজ্জ্বল হোসেন বলেন, “অভিযুক্তরা আ.লীগের সময় থেকে এখন পর্যন্ত নানা ধরনের অপকর্ম করে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। দেশের পট পরিবর্তন হলেও তারা এখনও পরিবর্তিত হয়নি। তারা অপরাধমূলক কর্মকাণ্ড আগের মতোই পরিচালনা করছে। আমি তাদের শুধু সতর্ক করেছি, তাতেই আমার ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আমি এর বিচার চাই।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের অবস্থা গুরুতর নয়। আমরা তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময়: ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

✒️ আরও পড়ুন 📖  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবরুদ্ধ সাংবাদিক এক ঘণ্টা পর উদ্ধার