ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে সড়ক অবরোধ করে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে দুইটি সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক। এসময় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে দুইটি সড়কের উভয় পাশ জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়কের যাত্রীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এবং বিশমাইল-জিবারো সড়কের ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে। দুপুর ১ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুদ্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় ১১ শতাধিক শ্রমিকরা কাজ করে। শ্রমিকরা এখন পর্যন্ত গত ২ মাসের বেতন পাননি। একই সাথে ওভারটাইমের টাকাও দেননি কারখানা কর্তৃপক্ষ। কারখানার কর্তৃপক্ষ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের জন্য বলেছিলেন। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি। এসময় কারখানার শ্রমিকরা দুঃখ নিয়ে বলেন,‘আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি। কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েক বার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। অন্যদিকে ছেইন অ্যাপারেলসের পোশাক শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করা হয়। কিন্তু মালিকপক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি। পরে কিছু দিন আগে কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন কারখানার কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা করে না। আমাদের পাওনা টাকা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান শ্রমিকরা। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, হেমায়েতপুরে বসুন্ধরা ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানার শ্রমিকরা দুইটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু এখনো সমাধান হয়নি। ছেইন অ্যাপারেলস কারখানাটিতে সাধারণ ছুটি চলছে এবং তাদের কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বকেয়া পরিশোধের কথা জানিয়েছে এবং হেমায়েতপুরে বসুন্ধরা পোশাক কারখানার সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে সড়ক অবরোধ করে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময়: ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

✒️ আরও পড়ুন 📖  বেনাপোলে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা