ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

আপডেট সময়: ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণসভা অনুষ্ঠিত