ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার গেন্ডা এলাকা থেকে গ্রেফতার; একাধিক ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে

সাভারে ডিবির বিশেষ অভিযানে দুই সক্রিয় ছিনতাইকারী আটক

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি–উত্তর) দুইজন সক্রিয় ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপুর এলাকার মোঃ মোতাহার মোল্লার ছেলে মোঃ ইমরান হোসেন (২৭)। তিনি বর্তমানে ঢাকার দারুস সালাম থানাধীন হরিরামপুর এলাকায় বসবাস করছেন। অপর গ্রেফতারকৃত আসামি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ এলাকার মৃত আবুল কালাম আজাদ-এর ছেলে মোঃ বাবুল হাওলাদার (৪০), যিনি বর্তমানে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় বসবাস করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিডিএমএস তথ্য পর্যালোচনায় দেখা গেছে—গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরান হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ মোট ৫টি মামলা রয়েছে। অপর আসামি মোঃ বাবুল হাওলাদারের বিরুদ্ধে রয়েছে ১টি ডাকাতি মামলা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রি., পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

সাভার গেন্ডা এলাকা থেকে গ্রেফতার; একাধিক ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে

সাভারে ডিবির বিশেষ অভিযানে দুই সক্রিয় ছিনতাইকারী আটক

আপডেট সময়: ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬