ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারে দগ্ধ ৩

ঢাকার সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—জুবায়ের হোসেন কিরণ (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে মো. উমায়ের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জুবায়ের হোসেনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং তার স্ত্রী মাহমুদার ৫০ শতাংশ পুড়ে গেছে। শিশুপুত্র উমায়েরের শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলেও উমায়েরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই বাসায় দীর্ঘদিন ধরে গ্যাস লাইনের লিকেজ ছিল। এ বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্যাস সংযোগের সমস্যা নিয়ে বারবার জানানোর পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

তবে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারে দগ্ধ ৩

আপডেট সময়: ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫