ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ

সাভারে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় অন্তত চার শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। উচ্ছেদ অভিযানের বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে সেগুলো সাধারণ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল একটি চক্র। এতে করে পথচারীদের যেমন হাটা চলায় সমস্যা হচ্ছে তেমনি কোথাও কোথাও যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে সাভার হাইওয়ে থানা পুলিশ গত কয়েকদিন ধরেই ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অন্তত ৪ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের যেসব স্থানে এরকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা। আসন্ন রমজানকে কেন্দ্র করে পুলিশের এমন অভিযান জনবান্ধব বলে জানান স্থানীয়রা।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ

আপডেট সময়: ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

সাভারে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় অন্তত চার শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। উচ্ছেদ অভিযানের বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে সেগুলো সাধারণ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল একটি চক্র। এতে করে পথচারীদের যেমন হাটা চলায় সমস্যা হচ্ছে তেমনি কোথাও কোথাও যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে সাভার হাইওয়ে থানা পুলিশ গত কয়েকদিন ধরেই ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অন্তত ৪ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের যেসব স্থানে এরকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা। আসন্ন রমজানকে কেন্দ্র করে পুলিশের এমন অভিযান জনবান্ধব বলে জানান স্থানীয়রা।

✒️ আরও পড়ুন 📖  দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবে নিহত ২৩