ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারের ভাকুর্তায় গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে

ঢাকার সাভার উপজেলায় গয়না তৈরির এক কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে। শনিবার (২১জুন) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকার একটি টায়ার কারখানার পাশে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ।

নিহত, আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। স্থানীয় একটি মার্কেটে গয়না প্রস্তুতকারী একটি দোকানে গয়না প্রস্তুতের কাজ করতেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের মাথার ডান পাশে পেছনের দিকে আঘাতের চিহ্ণ রয়েছে।

ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বিলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারের ভাকুর্তায় গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে

আপডেট সময়: ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ঢাকার সাভার উপজেলায় গয়না তৈরির এক কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে। শনিবার (২১জুন) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকার একটি টায়ার কারখানার পাশে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ।

নিহত, আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। স্থানীয় একটি মার্কেটে গয়না প্রস্তুতকারী একটি দোকানে গয়না প্রস্তুতের কাজ করতেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের মাথার ডান পাশে পেছনের দিকে আঘাতের চিহ্ণ রয়েছে।

ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বিলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

✒️ আরও পড়ুন 📖  ৩২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার