ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে আহত

সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। আহত অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবার।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। রবিবার (২০ জুলাই) রাত দেড়টার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা।

আহত দুই যুবক হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) এবং তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাত্তার মিয়ার মার্কেটের সামনে বসে চা পান করছিলেন শরীফুল ও রবিউল। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলে করে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে শরীফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বন্ধু রবিউল তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শরীফুলের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “ঘটনার পর রাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে আহত

আপডেট সময়: ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। আহত অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবার।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। রবিবার (২০ জুলাই) রাত দেড়টার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা।

আহত দুই যুবক হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) এবং তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাত্তার মিয়ার মার্কেটের সামনে বসে চা পান করছিলেন শরীফুল ও রবিউল। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলে করে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে শরীফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বন্ধু রবিউল তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শরীফুলের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “ঘটনার পর রাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে আন্দোলনের মুখে দাবি ‘মেনে নিল’ এনাম মেডিকেল কর্তৃপক্ষ