ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে আন্দোলনের মুখে দাবি ‘মেনে নিল’ এনাম মেডিকেল কর্তৃপক্ষ

আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (২ মার্চ) সকালে সাভার থানা রোডে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষাভ মিছিল করে। এতে প্রায় আড়াই ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়।

হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক শতাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষাভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে আলাচনায় বসলে সেখানে ব্যাপক হট্টগোল শুরু হয়।

এসময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতালে সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা। এদিকে, সকাল থেকেই হাসপাতাল এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে আন্দোলনের মুখে দাবি ‘মেনে নিল’ এনাম মেডিকেল কর্তৃপক্ষ

আপডেট সময়: ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (২ মার্চ) সকালে সাভার থানা রোডে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষাভ মিছিল করে। এতে প্রায় আড়াই ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়।

হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক শতাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষাভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে আলাচনায় বসলে সেখানে ব্যাপক হট্টগোল শুরু হয়।

এসময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতালে সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা। এদিকে, সকাল থেকেই হাসপাতাল এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

✒️ আরও পড়ুন 📖  আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার