ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি; জামাতের ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান

শার্শায় উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি — “বিএনপি ক্ষমতায় এলে ভোটাধিকার ফিরবে, বাড়বে কর্মসংস্থান”

গত ১৫ বছরে স্বৈরাচারের শাসনামলে জনগণ সরকার নির্বাচনে মতামত প্রকাশে ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন যশোরের শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।

মঙ্গলবার বিকালে শার্শার শিকারপুর বাজারে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন শিকারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই

তৃপ্তি আরও বলেন, “ধর্মকে ব্যবহার করে জামায়াতে ইসলামী ভোটের রাজনীতি করছে। তারা মানুষকে বেহেশতের টিকিট দেওয়ার নামে বিভ্রান্ত করছে। মানুষ তার কর্মের মাধ্যমে পরকাল নির্ধারণ করে, দাড়ি-টুপিতে ভোট দিলে বেহেশতের টিকিট মেলে না।” তিনি জামায়াতের এমন মিথ্যা প্রলোভনে না পড়ার আহ্বান জানান।

এদিন সন্ধ্যায় লক্ষনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আরেক উঠান বৈঠকে তৃপ্তি বলেন, “যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কীভাবে রাষ্ট্রক্ষমতার স্বপ্ন দেখে?” তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মৌলবাদী রাজত্ব প্রতিষ্ঠিত হবে, যা দেশের জন্য বিপর্যয়কর।

তৃপ্তি আরও বলেন, “অতীতে সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তা রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।” তিনি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশহিদুল ইসলাম শহীদ, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন মিন্টু, সুলতান আহমেদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, মফিজুর রহমান পিন্টু, সোহাগ, জিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি; জামাতের ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান

শার্শায় উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি — “বিএনপি ক্ষমতায় এলে ভোটাধিকার ফিরবে, বাড়বে কর্মসংস্থান”

আপডেট সময়: ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫