ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বাবা-মায়ের পর প্রাণ গেল কিশোরী মুন্নির, আইসিইউতে লড়ছে আরও দুই বোন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। বাবার পর মায়ের, এবার না ফেরার দেশে চলে গেল কিশোরী মেয়ে মুন্নি চৌধুরী (১৪)

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নির শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

মুন্নি সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মানব চৌধুরীর মেয়ে। পরিবার নিয়ে তারা কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন।

এর আগে গত শনিবার ও রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্নির বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরী। ফলে একই পরিবারের তিনজনের প্রাণ গেল একই ঘটনায়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই ভাড়া বাসায় গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দম্পতির তিন মেয়ে—মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)—কে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে ছোট দুই বোন তিন্নি ও মৌরি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

বাবা-মায়ের পর প্রাণ গেল কিশোরী মুন্নির, আইসিইউতে লড়ছে আরও দুই বোন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

আপডেট সময়: ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫