ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন: ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমের জয়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 328

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমকে জয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

১৮টি হলের মোট ভোট গণনায় দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১ হাজার ৮১৫ ভোট পেয়েছেন।

অন্যান্য পদে ফলাফল

জিএস (সাধারণ সম্পাদক): এসএম ফরহাদ – ১০,৭৯৪ ভোট
শেখ তানভীর বারী হামিম – ৫,২৮৩ ভোট
আবু বাকের মজুমদার – ৮৪৫ ভোট
মেঘমল্লার বসু – ৪,৬৪৫ ভোট

এজিএস (সহ-সাধারণ সম্পাদক):
মহিউদ্দীন খান – ৯,৫০১ ভোট
তানভীর আল হাদী মায়েদ – ৪,২৫৮ ভোট

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।

ভিপি পদে ৪৫ জন প্রার্থী,

জিএস পদে ১৯ জন,

এজিএস পদে ২৫ জন।

মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন (ছাত্র ২০,৮৭৩ জন ও ছাত্রী ১৮,৯০২ জন)। এর মধ্যে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন: ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমের জয়

আপডেট সময়: ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমকে জয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

১৮টি হলের মোট ভোট গণনায় দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১ হাজার ৮১৫ ভোট পেয়েছেন।

অন্যান্য পদে ফলাফল

জিএস (সাধারণ সম্পাদক): এসএম ফরহাদ – ১০,৭৯৪ ভোট
শেখ তানভীর বারী হামিম – ৫,২৮৩ ভোট
আবু বাকের মজুমদার – ৮৪৫ ভোট
মেঘমল্লার বসু – ৪,৬৪৫ ভোট

এজিএস (সহ-সাধারণ সম্পাদক):
মহিউদ্দীন খান – ৯,৫০১ ভোট
তানভীর আল হাদী মায়েদ – ৪,২৫৮ ভোট

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।

ভিপি পদে ৪৫ জন প্রার্থী,

জিএস পদে ১৯ জন,

এজিএস পদে ২৫ জন।

মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন (ছাত্র ২০,৮৭৩ জন ও ছাত্রী ১৮,৯০২ জন)। এর মধ্যে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়।

✒️ আরও পড়ুন 📖  তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে: আমান উল্লাহ আমান