ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

জামিনে বের হয়ে স্বাক্ষীসহ ৫ জনকে কুপিয়ে যখম, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

হত্যা মামলায় সাক্ষী দেওয়ায় জামিনে বেরিয়ে সাক্ষীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর যখমের ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে ভুক্তভোগীদের নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। রোববার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এর আগে গত ১৯ জানুয়ারি বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়েরের পর থেকে জীবন সংশয়ে রয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মধ্যরাতে বাদীকে ডেকে নিয়ে পুলিশ নতুন করে অভিযোগ লিখে তাতে স্বাক্ষর নেয়। এতে বাদ দেওয়া হয় ঘটনার নির্দেশ দাতা মুরাদের নাম। হত্যা মামলার প্রধান আসামি ও হত্যার উদ্দেশ্যে পাঁচজনকে কুপিয়ে গুরুতর যখন করার ঘটনায় মামলা হলেও অদৃশ্য কারণে ফয়সাল ও তার বাহিনী গ্রেফতার করছে না পুলিশ। ‌আসামিদের অবিলম্বে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী উর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।  

জানা যায়, একই এলাকার সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী ফয়সালের বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় গত ১৯ জানুয়ারি বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় স্বাক্ষীসহ পরিবারের লোকজনের ওপর হামলা করে ফয়সাল। এতে আহত হন আহম্মেদ সানি (২৯), মো: ফারুক (৪৭), মো: দেলোয়ার হোসেন (৪৫) ও মো: শাহীন মাহমুদ (৩৭) এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম (১৭)। সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে সাভারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

জামিনে বের হয়ে স্বাক্ষীসহ ৫ জনকে কুপিয়ে যখম, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫