ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
৭২ ঘণ্টার আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন—সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

‘এটি শুধু একজনের মৃত্যু নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিককেও প্রকাশ্যে মারধর করা হয়েছে। তারা বলেন—“এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিনের আলোয়, জনসম্মুখে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হক, নির্বাহী সদস্য আকলাকুর রহমান, একুশে টিভির শাহেদ জুয়েল, গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানী, এটিএন বাংলার শেখ আবুল বাশার, এশিয়ান টিভির আহসান উল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।

বক্তারা একবাক্যে সতর্ক করেন—“হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে, দেশের প্রতিটি গণমাধ্যম কর্মীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

৭২ ঘণ্টার আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন

আপডেট সময়: ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন—সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

‘এটি শুধু একজনের মৃত্যু নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিককেও প্রকাশ্যে মারধর করা হয়েছে। তারা বলেন—“এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিনের আলোয়, জনসম্মুখে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হক, নির্বাহী সদস্য আকলাকুর রহমান, একুশে টিভির শাহেদ জুয়েল, গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানী, এটিএন বাংলার শেখ আবুল বাশার, এশিয়ান টিভির আহসান উল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।

বক্তারা একবাক্যে সতর্ক করেন—“হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে, দেশের প্রতিটি গণমাধ্যম কর্মীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

✒️ আরও পড়ুন 📖  ইশ্বরগঞ্জে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান