ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি শনিবার সাংবাদিকদের বলেন, নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিক ভাবে ভালো আছেন। ৮ তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো বলেন, কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফরোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ড. রটসন বেগম জিয়াকে দেখেছেন ।

ডা. জাহিদ হোসেন বলেন, সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে। বেগম জিয়াকে অন্য কোন দেশে আপাতত নেয়ার পরিকল্পনা নেই বলেও জানান ডা. জাহিদ। এদিকে জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে। এজন্য সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে। শনিবার লন্ডন সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও ৩ নাতনী সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশুনা করছেন তারেক রহমান নিজে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

আপডেট সময়: ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি শনিবার সাংবাদিকদের বলেন, নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিক ভাবে ভালো আছেন। ৮ তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো বলেন, কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফরোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ড. রটসন বেগম জিয়াকে দেখেছেন ।

ডা. জাহিদ হোসেন বলেন, সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে। বেগম জিয়াকে অন্য কোন দেশে আপাতত নেয়ার পরিকল্পনা নেই বলেও জানান ডা. জাহিদ। এদিকে জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে। এজন্য সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে। শনিবার লন্ডন সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও ৩ নাতনী সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশুনা করছেন তারেক রহমান নিজে।

✒️ আরও পড়ুন 📖  তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার শহিদুল ইসলাম: নিঃশর্ত মুক্তির দাবি বিএনপির