ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আশুলিয়ায় লরিচাপায় নারী-শিশুসহ ৩ জন নিহত

ঢাকার আশুলিয়ায় লরির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তবে কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিক থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গর্তে পড়ে রিকশাটি উল্টে গেলে যাত্রীরা লরির পেছনের চাকার নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, “উল্টো পথে যাত্রী নিয়ে রিকশা চলাচল করার সময় সড়কের গর্তে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় লরিচাপায় নারী-শিশুসহ ৩ জন নিহত

আপডেট সময়: ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫