ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার

অষ্টমীতে যে রূপে ধরা দিলেন মিমি

মিমি চক্রবর্তী, ছবি সংগৃহীত

পূজার আমেজে বাঙালি দর্শকদের মন জয় করছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পঞ্চমী থেকে বড়পর্দায় ‘রক্তবীজ ২’-এর পুলিশ অফিসার সংযুক্তা চরিত্রে তার উপস্থিতি ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। সমুদ্রপাড়ে শুট হওয়া গান ‘আমার চোখের নীলে, সেই তুমি ডুব দিলে’–র নীল বিকিনির গ্ল্যামার ছাপিয়ে পর্দার বাইরে মিমিকে দেখা গেল একেবারে অন্যরকম রূপে।

বাস্তব জীবনের মিমি সংযত, ভক্ত ও ঈশ্বরনিষ্ঠা। পূজার দিনগুলোতে একেবারে সাধারণ মেয়ে হয়ে তিনি মিশে যান দেবী আরাধনায়। অষ্টমীর দিন চওড়া লালপাড়ের হলুদ কাঞ্চিভরম সিল্কে, ঘাড়ের কাছে হাতখোঁপায় এবং মানানসই সোনার গহনায় সেজে পূজা প্রাঙ্গণে প্রবেশ করেন। পূজার জোগাড়ে নিজে থেকেই কোমরে আঁচল গুঁজে নেমে পড়েন— কখনো গঙ্গাজল ছিটিয়ে দেবীর আয়োজন শুদ্ধ করছেন, আবার কখনো পূজার থালা গোছাচ্ছেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সহকারী রুদ্রদীপ জানান, শুটিং ছাড়া সময় মিমি বাড়িতেই কাটাতে ভালোবাসেন। পূজার দিনগুলোতে কাছের বন্ধুদের সঙ্গে আড্ডা দেন— তাদের মধ্যে আছেন পোশাকপরিকল্পক অভিষেক রায়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজন। পরিবারকেও সময় দেন মিমি, যেটা সারা বছরের ব্যস্ততার কারণে সম্ভব হয় না।

পূজার মুক্তি পাওয়া সিনেমা ‘রক্তবীজ ২’ প্রসঙ্গে রুদ্রদীপ বলেন— “দিদি আর প্রচারে বেরোচ্ছেন না। নিজের সামাজিক মাধ্যমেই ছবির প্রচার চালাচ্ছেন।”

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

অষ্টমীতে যে রূপে ধরা দিলেন মিমি

আপডেট সময়: ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

পূজার আমেজে বাঙালি দর্শকদের মন জয় করছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পঞ্চমী থেকে বড়পর্দায় ‘রক্তবীজ ২’-এর পুলিশ অফিসার সংযুক্তা চরিত্রে তার উপস্থিতি ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। সমুদ্রপাড়ে শুট হওয়া গান ‘আমার চোখের নীলে, সেই তুমি ডুব দিলে’–র নীল বিকিনির গ্ল্যামার ছাপিয়ে পর্দার বাইরে মিমিকে দেখা গেল একেবারে অন্যরকম রূপে।

বাস্তব জীবনের মিমি সংযত, ভক্ত ও ঈশ্বরনিষ্ঠা। পূজার দিনগুলোতে একেবারে সাধারণ মেয়ে হয়ে তিনি মিশে যান দেবী আরাধনায়। অষ্টমীর দিন চওড়া লালপাড়ের হলুদ কাঞ্চিভরম সিল্কে, ঘাড়ের কাছে হাতখোঁপায় এবং মানানসই সোনার গহনায় সেজে পূজা প্রাঙ্গণে প্রবেশ করেন। পূজার জোগাড়ে নিজে থেকেই কোমরে আঁচল গুঁজে নেমে পড়েন— কখনো গঙ্গাজল ছিটিয়ে দেবীর আয়োজন শুদ্ধ করছেন, আবার কখনো পূজার থালা গোছাচ্ছেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সহকারী রুদ্রদীপ জানান, শুটিং ছাড়া সময় মিমি বাড়িতেই কাটাতে ভালোবাসেন। পূজার দিনগুলোতে কাছের বন্ধুদের সঙ্গে আড্ডা দেন— তাদের মধ্যে আছেন পোশাকপরিকল্পক অভিষেক রায়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজন। পরিবারকেও সময় দেন মিমি, যেটা সারা বছরের ব্যস্ততার কারণে সম্ভব হয় না।

পূজার মুক্তি পাওয়া সিনেমা ‘রক্তবীজ ২’ প্রসঙ্গে রুদ্রদীপ বলেন— “দিদি আর প্রচারে বেরোচ্ছেন না। নিজের সামাজিক মাধ্যমেই ছবির প্রচার চালাচ্ছেন।”

✒️ আরও পড়ুন 📖  চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আয়োজন সম্পর্কে যা জানা গেল