ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত মেসি মাদক ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমানের ৪ বছর পর মুখ খুললেন পরীমনি: ‘আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’ বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ আশুলিয়া-সাভারে ডিবির বিশেষ অভিযান, ৭ মাদক ব্যবসায়ী আটক ৩০ লিটার চোলাইমদ ও ৪০ ইয়াবাসহ ৫ জন আটক আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার বিচ্ছেদের পর নতুন জীবনের ইঙ্গিত? সামান্থা রুথ প্রভুর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা
হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় গভীর রাতে অভিযান; উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

হেমায়েতপুরে ৬০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৫ জুলাই ২০২৬ (রবিবার) রাত প্রায় ১১টা (২৩:০০ ঘটিকা) সময় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৫০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফার পিতার নাম মৃত আব্দুল লতিফ এবং মাতার নাম জায়েদা খাতুন। তিনি সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৬ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশি তথ্যমতে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ

হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় গভীর রাতে অভিযান; উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

হেমায়েতপুরে ৬০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট সময়: ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৫ জুলাই ২০২৬ (রবিবার) রাত প্রায় ১১টা (২৩:০০ ঘটিকা) সময় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৫০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফার পিতার নাম মৃত আব্দুল লতিফ এবং মাতার নাম জায়েদা খাতুন। তিনি সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৬ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশি তথ্যমতে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন: কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরে নতুন আশার সঞ্চার