ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১০ মার্চ রাত ১০টা ৩০ মিনিটে সাভার থানার মজিদপুর এলাকায় অভিযান চালান। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তপন চক্রবর্তী (৩২),.মোঃ রিপন (৩৪), উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানায় পুলিশ।
অপর এক অভিযানে এএসআই (নিঃ) মোঃ মেহেদী মাসুদ সংগীয় অফিসার ও ফোর্সসহ রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার আউকপাড়া ত্রিশ ফিট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মিঠু (২৫), মোঃ মামুন (২৬), উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ রাত ৩টা ৫ মিনিটে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মাসুদ রানা (৩৯), মোঃ শামীম দেওয়ান (২৫), জুলফিকার মোল্লা (২৫), উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মিঠুর বিরুদ্ধে ১টি, ৫ নম্বর আসামীর বিরুদ্ধে ১টি, মাসুদ রানার বিরুদ্ধে ৩টি এবং জুলফিকার মোল্লার বিরুদ্ধে ৩টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 





