ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ১৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় একজনের কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা নগদও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনা এবং ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের তত্ত্বাবধানে ২৮ জুলাই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। রাত সাড়ে সাতটার দিকে সাভার মডেল থানার জামসিং এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল (২৮) নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা রয়েছে।

একই রাতে রাত ১০টা ১০ মিনিটের দিকে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সাভারের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (৫০) নামের আরেক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পরে রাত ১১টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পৃথক অভিযান চালান ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া। এ সময় টিটু মিয়া (৩১) নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ জানায়, টিটু মিয়ার বিরুদ্ধে আগে নয়টি মাদক মামলা রয়েছে।

তিনটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। পাশাপাশি প্রথম অভিযানে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ১৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময়: ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় একজনের কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা নগদও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনা এবং ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের তত্ত্বাবধানে ২৮ জুলাই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। রাত সাড়ে সাতটার দিকে সাভার মডেল থানার জামসিং এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল (২৮) নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা রয়েছে।

একই রাতে রাত ১০টা ১০ মিনিটের দিকে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সাভারের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (৫০) নামের আরেক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পরে রাত ১১টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পৃথক অভিযান চালান ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া। এ সময় টিটু মিয়া (৩১) নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ জানায়, টিটু মিয়ার বিরুদ্ধে আগে নয়টি মাদক মামলা রয়েছে।

তিনটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। পাশাপাশি প্রথম অভিযানে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার