ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
গাজীপুরের কালিগঞ্জ থেকে গ্রেফতার সোহেল রোজারিও — প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার

সাভারে শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক আসামী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের অভিযানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত একজন প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানার কমলাপুর গোয়ালিয়াপাড়ায় এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (ধারা ৯(১)/৩০) অনুযায়ী সাভার মডেল থানায় মামলা নং ৫৯ দায়ের করে।

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে,
এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় ২০ অক্টোবর রাত ৩টা ২৫ মিনিটে, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরীবাজার এলাকায়। অভিযানে ১ নং এজাহারনামীয় আসামী সোহেল রোজারিও (৪০) কে গ্রেফতার করা হয়। সাভারের গোয়ালিয়াপাড়া কমলাপুর এলাকার সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সোহেল রোজারিও ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

গাজীপুরের কালিগঞ্জ থেকে গ্রেফতার সোহেল রোজারিও — প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার

সাভারে শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক আসামী গ্রেফতার

আপডেট সময়: ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের অভিযানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত একজন প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানার কমলাপুর গোয়ালিয়াপাড়ায় এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (ধারা ৯(১)/৩০) অনুযায়ী সাভার মডেল থানায় মামলা নং ৫৯ দায়ের করে।

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে,
এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় ২০ অক্টোবর রাত ৩টা ২৫ মিনিটে, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরীবাজার এলাকায়। অভিযানে ১ নং এজাহারনামীয় আসামী সোহেল রোজারিও (৪০) কে গ্রেফতার করা হয়। সাভারের গোয়ালিয়াপাড়া কমলাপুর এলাকার সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সোহেল রোজারিও ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে সবুজ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও বিচারের দাবিতে মানববন্ধন