ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত

সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেন থেকে বাসে ওঠার সময় পেছন থেকে আসা রডবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা।

নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মোঃ হোসেন (৫২) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মাদবর কান্দি গ্রামের সায়েদ শেখ (৩৮)।

হাইওয়ে পুলিশ জানায়, দুই ব্যক্তি সার্ভিস লেন থেকে সড়ক বিভাজক টপকে মহাসড়কের মূললেনে গিয়ে নবীনগরগামী ঠিকানা পরিবহনের একটি বাস থামানোর সংকেত দেন। বাসের চালক তাদের দুজনকে উঠানোর জন্য মহাসড়কের মূললেনেই বাসটি থামান। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির রডবাহী একটি ট্রাক বাসটিকে জোরে ধাক্কা দেয়। এতে বাসে উঠার সময় ছিটকে পড়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় বাসের পিছনের অংশ ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।

সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা জানান, সংবাদ পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনাকবলিত ঠিকানা পরিবহনের বাস ও রড ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারীরা পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত

আপডেট সময়: ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫