ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়

সাভারে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারের ঘোষণা

আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। সভায় পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এবার সাভার উপজেলায় মোট ২১৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আবু বকর সরকার বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দলের নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা থাকবে। সিসি ক্যামেরা স্থাপন, শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

সভায় উপস্থিত ছিলেন—সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেন, এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়

সাভারে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারের ঘোষণা

আপডেট সময়: ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫