ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

সাভারে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৭ বছরের শিশু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

সাভারের ব্যাংকটাউন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ৭ বছরের একটি শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিশুর নাম সুলতান মাহমুদ সরদার। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনার সময় সে তার বাসার তৃতীয় তলার বারান্দায় খেলছিল।

শিশুটির বাবা মো. মহিউদ্দিন জানান, ব্যাংকটাউন মহল্লার ১০ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার বারান্দায় খেলা করছিল সুলতান। হঠাৎ ভবনের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগুন বারান্দা পর্যন্ত ছড়িয়ে পড়লে সুলতান দগ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সাভারে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৭ বছরের শিশু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময়: ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫