ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারীরা যাত্রীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসটির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে চন্দ্রা থেকে আসা বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া হেমায়েতপুর সড়কে আসলে ঢাকা-আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রিজের সামনে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীবেশি কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে সব যাত্রীকে জিম্মি করে। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান। বাসযাত্রী সুমন সরকার জানান, আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। পরে বাসটি সাভারে এসে পৌঁছালে উলাইল থেকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেয়। 

এ ছাড়া বাসে থাকা অন্যান্য যাত্রী জানান, তাদের সঙ্গে থাকা নারীদের গলার চেইন, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে দুটি ব্যাগে ভোরে নিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ইতিহাসের বাসচালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। ডাকাতরা নেমে গেলে পরে যাত্রীরা ওই গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তবে সারা রাত অভিযান চালিয়েও ডাকাতদের কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। 

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

আপডেট সময়: ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

✒️ আরও পড়ুন 📖  তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন