ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সাভারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬ জন, ধসে পড়েছে ভবনের দেয়াল

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় এক বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের নিচতলার কয়েকটি দেয়াল ধসে পড়েছে এবং দগ্ধ হয়েছেন অন্তত ৬ জন। তাদের মধ্যে ৪ জনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এদের মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার দুতলার বাড়ির নীচ তলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভবনের বিভিন্ন অংশের দেয়াল ধসে পড়ে। পাশাপাশি গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন অন্তত ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল  সাড়ে ৭ টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে।

জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল রিফাত তালুকদার জানান, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ওই কক্ষে গ্যাস জমে ছিল। থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬ জন, ধসে পড়েছে ভবনের দেয়াল

আপডেট সময়: ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় এক বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের নিচতলার কয়েকটি দেয়াল ধসে পড়েছে এবং দগ্ধ হয়েছেন অন্তত ৬ জন। তাদের মধ্যে ৪ জনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এদের মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার দুতলার বাড়ির নীচ তলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভবনের বিভিন্ন অংশের দেয়াল ধসে পড়ে। পাশাপাশি গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন অন্তত ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল  সাড়ে ৭ টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে।

জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল রিফাত তালুকদার জানান, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ওই কক্ষে গ্যাস জমে ছিল। থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত