ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

রাজধানীতে সাড়ে তিনমাসে ১২০০ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীতে সাড়ে তিনমাসে প্রায় এক হাজার ২০০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত ৩৭৮ জন ছিনতাইকারী গ্রেফতার হয়। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান। 

এদিকে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মোহাম্মদপুর থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মতিঝিল, রমনা, মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে আরও ৭ অপরাধীকে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের সড়কে দুই কম্পিউটার ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ চলছে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে রোববার দুaপুরে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলো- শাকিল (২৩) ও রাব্বী (১৯)। উত্তরখানে অটোরিকশা চোর দলের দুই সক্রিয় সদস্যকে শনিবার ও রোববার গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ। গ্রেফতাররা হলো- আ. সালাম (২৫) ও স্বাধীন (১৯)।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

রাজধানীতে সাড়ে তিনমাসে ১২০০ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময়: ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

রাজধানীতে সাড়ে তিনমাসে প্রায় এক হাজার ২০০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত ৩৭৮ জন ছিনতাইকারী গ্রেফতার হয়। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান। 

এদিকে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মোহাম্মদপুর থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মতিঝিল, রমনা, মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে আরও ৭ অপরাধীকে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের সড়কে দুই কম্পিউটার ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ চলছে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে রোববার দুaপুরে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলো- শাকিল (২৩) ও রাব্বী (১৯)। উত্তরখানে অটোরিকশা চোর দলের দুই সক্রিয় সদস্যকে শনিবার ও রোববার গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ। গ্রেফতাররা হলো- আ. সালাম (২৫) ও স্বাধীন (১৯)।

✒️ আরও পড়ুন 📖  ১০০ পিস ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি