ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি; সম্মাননা তুলে দিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব, সম্মাননা পেলেন ওসি সাইদুল ইসলাম

অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী ধারাবাহিক অভিযান, পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তারসহ ঢাকা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ লাইন্সের মিল ব্যারাকে অনুষ্ঠিত মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মে-জুন মাসের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ওসি সাইদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁর পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রশংসা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) মে ও জুন মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় একাধিক সফল বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, এসব অভিযানের ফলে জেলার বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পায়। মাদক ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি (উত্তর)-এর ধারাবাহিক সফল অভিযান, দক্ষ নেতৃত্ব এবং পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ওসি সাইদুল ইসলামকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশের সদস্যদের ভালো কাজের যথাযথ মূল্যায়ন বাহিনীর মনোবল বৃদ্ধি করে। এমন স্বীকৃতি সদস্যদের আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
তারা আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, এ ধরনের সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো ইউনিটের কর্মদক্ষতা ও দলগত প্রচেষ্টার স্বীকৃতি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই এ অর্জনের প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি; সম্মাননা তুলে দিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব, সম্মাননা পেলেন ওসি সাইদুল ইসলাম

আপডেট সময়: ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী ধারাবাহিক অভিযান, পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তারসহ ঢাকা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ লাইন্সের মিল ব্যারাকে অনুষ্ঠিত মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মে-জুন মাসের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ওসি সাইদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁর পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রশংসা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) মে ও জুন মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় একাধিক সফল বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, এসব অভিযানের ফলে জেলার বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পায়। মাদক ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি (উত্তর)-এর ধারাবাহিক সফল অভিযান, দক্ষ নেতৃত্ব এবং পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ওসি সাইদুল ইসলামকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশের সদস্যদের ভালো কাজের যথাযথ মূল্যায়ন বাহিনীর মনোবল বৃদ্ধি করে। এমন স্বীকৃতি সদস্যদের আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
তারা আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার