ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

বসুন্ধরা গার্মেন্টসে শ্রমিকদের বেতনের টাকা আত্মসাৎ

সাভার প্রতিনিধি : সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত, বসুন্ধরা গার্মেন্টসে শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের নামে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে, একটি দালাল চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে, কবির, মরিয়ম ও নজরুল ইসলাম সবুজ নামের তিন ব্যক্তি, প্রতি শ্রমিকের বেতন থেকে ১ হাজার থেকে ১১ শত টাকা করে কেটে নিয়েছেন।

জানা গেছে, কারখানাটিতে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। গত ৩০ জুন থেকে ধারাবাহিক ভাবে বেতন পরিশোধের সময়, শ্রমিকদের হাতে বেতনের পুরো টাকা না দিয়ে, প্রতি শ্রমিকের কাছ থেকে ১ হাজার থেকে ১১ শত টাকা করে কেটে রাখা হয়। এতে করে চক্রটি প্রায় ৯ লাখের ও বেশি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

এ বিষয়ে কারখানার এক নারী শ্রমিক সুমি বলেন, “আমার পাওনা টাকা থেকে ১১ শত টাকা কেটে নিয়েছে, এর আগে ১ শত ৮০ জন শ্রমিকের কাছ থেকে ১ হাজার টাকা করে কেটে নিয়েছে শ্রমিক ফেডারেশনের জন্য, আমরা নিরুপায়, এখানে আমাদের কেউ নেই। কে করবে এই দুর্নীতির বিচার? তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি।”

শ্রমিকরা আরও জানান, এ বিষয়ে কেউ মুখ খুললে এই এলাকায় কোথাও চাকরি করতে দিবেনা বলে ভয় দেখানো হয়। ফলে অধিকাংশ শ্রমিকই নিরবে সব কিছু মেনে নিতে বাধ্য হন।

এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী শ্রমিকরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বসুন্ধরা গার্মেন্টসে শ্রমিকদের বেতনের টাকা আত্মসাৎ

আপডেট সময়: ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত, বসুন্ধরা গার্মেন্টসে শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের নামে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে, একটি দালাল চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে, কবির, মরিয়ম ও নজরুল ইসলাম সবুজ নামের তিন ব্যক্তি, প্রতি শ্রমিকের বেতন থেকে ১ হাজার থেকে ১১ শত টাকা করে কেটে নিয়েছেন।

জানা গেছে, কারখানাটিতে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। গত ৩০ জুন থেকে ধারাবাহিক ভাবে বেতন পরিশোধের সময়, শ্রমিকদের হাতে বেতনের পুরো টাকা না দিয়ে, প্রতি শ্রমিকের কাছ থেকে ১ হাজার থেকে ১১ শত টাকা করে কেটে রাখা হয়। এতে করে চক্রটি প্রায় ৯ লাখের ও বেশি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

এ বিষয়ে কারখানার এক নারী শ্রমিক সুমি বলেন, “আমার পাওনা টাকা থেকে ১১ শত টাকা কেটে নিয়েছে, এর আগে ১ শত ৮০ জন শ্রমিকের কাছ থেকে ১ হাজার টাকা করে কেটে নিয়েছে শ্রমিক ফেডারেশনের জন্য, আমরা নিরুপায়, এখানে আমাদের কেউ নেই। কে করবে এই দুর্নীতির বিচার? তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি।”

শ্রমিকরা আরও জানান, এ বিষয়ে কেউ মুখ খুললে এই এলাকায় কোথাও চাকরি করতে দিবেনা বলে ভয় দেখানো হয়। ফলে অধিকাংশ শ্রমিকই নিরবে সব কিছু মেনে নিতে বাধ্য হন।

এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী শ্রমিকরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার