ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী অনুষ্ঠানে এডমিরাল এম নাজমুল হাসান

দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত: নৌবাহিনী প্রধান

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, দেশের যে কোনো সংকটময় ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী অতীতেও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকবে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশসেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম ভবিষ্যতে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস এবং অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ (পারসোনেল) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

এছাড়া বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সফলভাবে প্রশিক্ষণ ও ক্যাম্পিং সম্পন্নকারী ক্যাডেটদের উৎসাহ ও শুভেচ্ছা জানান।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী অনুষ্ঠানে এডমিরাল এম নাজমুল হাসান

দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত: নৌবাহিনী প্রধান

আপডেট সময়: ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫