ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে সাভার ও ধামরাই থেকে চার মাদক কারবারি আটক; উদ্ধার ১১৩ পিস ইয়াবা, আদালতে প্রেরণ

ঢাকা জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ চারজন আটক

মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১১৩ (একশত তের) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। পৃথক দুটি অভিযানে ডিবির একাধিক টিম অংশ নেয়।

সাভারে অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই  রাত আনুমানিক ২টা ১০ মিনিটে সাভার মডেল থানার তালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া। এ সময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. জামাল (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জামালের পিতার নাম জয়নাল হোসেন এবং মাতার নাম মৃত চান বানু। তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার সদর থানার চর্নাবাদ এলাকা। বর্তমানে তিনি সাভারের তালবাগ এলাকায় (তমিজ সাহেবের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।

অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ধামরাইয়ে পৃথক অভিযানে আরও তিনজন আটক

একই দিন ভোর ৪টা ৩৫ মিনিটে ধামরাই থানার খরারচর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা। অভিযানে সংগীয় পুলিশ সদস্যদের সহায়তায় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মো. লতিফ খালাশি (১৯), পিতা: মো. শফিক খালাশি, মাতা: মোছা. জরিনা বেগম, উত্তর কাইমতারা, ধামরাই, ঢাকা।

মো. খোকন হোসেন (১৯), পিতা: মো. আব্দুল হামিদ, মাতা: আনোয়ারা বেগম, কুটিরচর (পশ্চিমপাড়া), ধামরাই, ঢাকা।

মো. আহাদ (১৯), পিতা: মৃত আফাজ উদ্দীন, মাতা: মোছা. আছিয়া বেগম, উত্তর কাইমতারা, ধামরাই, ঢাকা।

তাদের কাছ থেকে মোট ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৬.৩ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৯০০ টাকা।

আদালতে প্রেরণ

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে সাভার ও ধামরাই থেকে চার মাদক কারবারি আটক; উদ্ধার ১১৩ পিস ইয়াবা, আদালতে প্রেরণ

ঢাকা জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ চারজন আটক

আপডেট সময়: ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১১৩ (একশত তের) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। পৃথক দুটি অভিযানে ডিবির একাধিক টিম অংশ নেয়।

সাভারে অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই  রাত আনুমানিক ২টা ১০ মিনিটে সাভার মডেল থানার তালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া। এ সময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. জামাল (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জামালের পিতার নাম জয়নাল হোসেন এবং মাতার নাম মৃত চান বানু। তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার সদর থানার চর্নাবাদ এলাকা। বর্তমানে তিনি সাভারের তালবাগ এলাকায় (তমিজ সাহেবের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।

অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ধামরাইয়ে পৃথক অভিযানে আরও তিনজন আটক

একই দিন ভোর ৪টা ৩৫ মিনিটে ধামরাই থানার খরারচর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা। অভিযানে সংগীয় পুলিশ সদস্যদের সহায়তায় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মো. লতিফ খালাশি (১৯), পিতা: মো. শফিক খালাশি, মাতা: মোছা. জরিনা বেগম, উত্তর কাইমতারা, ধামরাই, ঢাকা।

মো. খোকন হোসেন (১৯), পিতা: মো. আব্দুল হামিদ, মাতা: আনোয়ারা বেগম, কুটিরচর (পশ্চিমপাড়া), ধামরাই, ঢাকা।

মো. আহাদ (১৯), পিতা: মৃত আফাজ উদ্দীন, মাতা: মোছা. আছিয়া বেগম, উত্তর কাইমতারা, ধামরাই, ঢাকা।

✒️ আরও পড়ুন 📖  সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে