ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে জাল নোট ও মাদক উদ্ধার, একাধিক মামলার আসামী আটক

ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ১ লক্ষ টাকা মূল্যের জাল নোট ও ৩০ গ্রাম হেরোইনসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত ১০টা ৫ মিনিটে আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৪৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০,০০০ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। মনিরুলের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর এলাকায় হলেও তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় বসবাস করতেন।

অপরদিকে, এর আগে ১০ এপ্রিল রাত ১১টা ৫ মিনিটে ধামরাই থানার রুপনগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। এতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ স্বপন (৪৮)-কে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। স্বপনের বাড়ি ধামরাই থানার রুপনগর এলাকায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে ৫টি এবং স্বপনের বিরুদ্ধে ৯টি মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের এই অভিযানকে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে জাল নোট ও মাদক উদ্ধার, একাধিক মামলার আসামী আটক

ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার

আপডেট সময়: ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬