ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক নারীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী। ২০ এপ্রিল রোববার ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার (২৮) আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।

পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক

আপডেট সময়: ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক নারীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী। ২০ এপ্রিল রোববার ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার (২৮) আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।

পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।

✒️ আরও পড়ুন 📖  বাগআঁচড়ায় পরিবহন শ্রমিকদের মরণ ভাতা ও স্মার্ট কার্ড বিতরণ