ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
ডিবির পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার

আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

রোববার (৩০ আগস্ট) বিকেল ও রাতে আশুলিয়া থানার ইয়ারপুর ও বাদাইল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ৩০ আগস্ট বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযানকালে হরিদসা বাবুল ওরফে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইয়ারপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন বাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

ডিবির এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইমন (৩৫) ও তার স্ত্রী মোসা. রুপালী (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের কাছ থেকে ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. ইমন বাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকার বাসিন্দা। তার স্ত্রী মোসা. রুপালীরও একই এলাকার ঠিকানা বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হরিদসা বাবুল ওরফে বাবুলের বিরুদ্ধে পূর্বে একটি অন্যান্য ধারার মামলা রয়েছে। তবে ওই মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ঢাকা জেলা ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নোট: গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য হবেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ডিবির পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার

আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময়: ১২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

রোববার (৩০ আগস্ট) বিকেল ও রাতে আশুলিয়া থানার ইয়ারপুর ও বাদাইল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ৩০ আগস্ট বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযানকালে হরিদসা বাবুল ওরফে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইয়ারপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন বাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

ডিবির এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইমন (৩৫) ও তার স্ত্রী মোসা. রুপালী (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের কাছ থেকে ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. ইমন বাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকার বাসিন্দা। তার স্ত্রী মোসা. রুপালীরও একই এলাকার ঠিকানা বলে জানানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার