ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও ওয়ারেন্ট

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গত ০৯ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আশুলিয়া থানার কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ মানিক ওরফে কোটিপতি মানিক (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কুরগাঁও (পুরাতন পাড়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকার বাসিন্দা। তার পিতা মৃত আইয়ুব আলী পাঠান।

গ্রেফতারের সময় তার নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ০৫ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ০৮টি মাদক মামলা এবং ০১টি জিআর ওয়ারেন্ট রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৪৭, তারিখ ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারনীর ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও ওয়ারেন্ট

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬