ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

আমিনবাজারে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় সাব্বির আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

কোথাকার বাসিন্দা সাব্বির?

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আগেও রয়েছে দুটি মামলা

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাব্বির আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের দুটি মামলা রয়েছে।

সর্বশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

আমিনবাজারে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময়: ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় সাব্বির আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

কোথাকার বাসিন্দা সাব্বির?

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আগেও রয়েছে দুটি মামলা

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাব্বির আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের দুটি মামলা রয়েছে।

সর্বশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  ধামরাই-সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩