ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রায় দুই ঘণ্টা ট্রলিতে পড়ে ছিল নিথর দেহ, থুতনিতে মিলেছে কালচে দাগ

ঢামেকের জরুরি বিভাগে তরুণীর মরদেহ রেখে পালাল ‘স্বামী’ পরিচয়ধারী ব্যক্তি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • 127

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে এক তরুণীর মরদেহ রেখে কৌশলে পালিয়ে গেছেন স্বামী পরিচয়ধারী এক ব্যক্তি। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এই রহস্যজনক ঘটনা ঘটে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দিয়ে তিনি বলেন, তার একজন পরিচিত আসছেন—তিনি এলে রোগীকে জরুরি বিভাগের ভেতরে নেওয়া হবে।
এরপর প্রায় দুই ঘণ্টা ধরে জরুরি বিভাগের বাইরেই একটি ট্রলিতে তরুণীকে রেখে অপেক্ষা করতে থাকেন ওই ব্যক্তি। এ সময় তিনি বারবার রোগীকে ভেতরে নেওয়ার কথা বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

রাত সোয়া ৮টার দিকে কৌশলে ওই তরুণীর নিথর দেহ ট্রলিতেই রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী পরিচয়ধারী ওই ব্যক্তি। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত তরুণীর থুতনিতে কালচে দাগ পাওয়া গেছে, যা মৃত্যুকে ঘিরে সন্দেহ তৈরি করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, যে ব্যক্তি তরুণীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি কৌশলে পালিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। নিহত তরুণীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

প্রায় দুই ঘণ্টা ট্রলিতে পড়ে ছিল নিথর দেহ, থুতনিতে মিলেছে কালচে দাগ

ঢামেকের জরুরি বিভাগে তরুণীর মরদেহ রেখে পালাল ‘স্বামী’ পরিচয়ধারী ব্যক্তি

আপডেট সময়: ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫