![]()
আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তার বক্তব্যে তারেক রহমান বলেন, “আজকের এই অনুষ্ঠানটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, আজ ১৬ ডিসেম্বর—আমাদের মহান বিজয় দিবস। দ্বিতীয়ত, প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে আমি আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম। কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”
দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর দেশে ফেরার এই ঘোষণাকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “সামনের দিনগুলো সহজ হবে না। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের পরিকল্পনাগুলো সফল হবে এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
তার এই বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা যায়। আলোচনা সভায় উপস্থিত নেতারা তার দেশে ফেরাকে দলীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official