![]()
সাভারের হেমায়েতপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আসর তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসানের বাসভবনে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির প্রভাবশালী নেতা আলহাজ্ব আমান উল্লাহ আমানের নির্দেশনা অনুযায়ী এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরআন খতম শেষে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।” এ সময় তারা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করার আহ্বান জানান।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official