![]()
সাভার এলাকায় বিশেষ অভিযানে ২ গ্রাম হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে Dhaka District Police। সোমবার (২ মার্চ) রাত ১২টা ৩৫ মিনিটে পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
গ্রেফতারকৃত ব্যক্তি তানভীর আহম্মেদ ওরফে রানা (৪০)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার কানাইপুর এলাকার বাসিন্দা আঃ রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের শাহীবাগ এলাকায় বসবাস করছিলেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official