![]()
সাভারের রাজ ফুলবাড়িয়ার শোভাপুরসহ তিনটি এলাকায় গত ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ২ হাজার পরিবারের মানুষ পানিবন্দি থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাসসহ প্রায় ৪ হাজার ছোট-বড় যানবাহন আটকে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “পানিবন্দি মানুষরা অতিষ্ঠ হয়ে মহাসড়ক অবরোধ করেছে। সাভার হাইওয়ে পুলিশের তিনটি টিম অবরোধমুক্ত করার চেষ্টা চালাচ্ছে।” তিনি আরও জানান, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই এ কর্মসূচি পালন করছে জনতা।
এ বিষয়ে ইউএনও আবু বকর সরকার বলেন, “এলাকার এক প্রভাবশালী ব্যক্তি নিচু জমি ভরাট করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাধা দিলেও কার্যকর হয়নি। অতিবৃষ্টির কারণে সমস্যা আরও বেড়েছে।” তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
সাভার ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সারওয়ার বলেন, “মহাসড়ক থেকে জনতাকে সরানোর চেষ্টা চলছে। কিছু যানবাহন চলাচল শুরু করেছে।”
পুলিশ জানিয়েছে, পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official