![]()
সাভার প্রতিনিধি : সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ফ্ল্যাটের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত খলিলুর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার ডাক্তার জলিলের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান গতকাল সোমবার তার বাবার বাসায় চলে যায়। পরে গভীর রাতে খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন। বিষয়টি তার স্ত্রী সবাইকে জানান। পরে পুলিশ খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশ দরজা ভেঙে নিহতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official