
সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় ভয়াবহ এক গণধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে তিন যুবক মাদকাসক্ত অবস্থায় জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীটি গোয়ালপাড়া এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় পথরোধ করে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় তিন যুবক—সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু রোজারিও। তারা তিনজনই স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পরে তারা তাকে পাশের জঙ্গলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তরা পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী প্রথমে লজ্জা ও পরিবারের সম্মানহানির আশঙ্কায় বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। তবে ঘটনাটি জানাজানি হলে তিনি সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুতর। অভিযুক্তদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official